শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
ছাতকে অগ্নিকাণ্ডে ৬টি গবাদিপশুসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ছাতকে অগ্নিকাণ্ডে ৬টি গবাদিপশুসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি গবাদিপশু, গোয়ালঘর, বাংলাঘর ও খড়ের ঘরসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় একজন কাজের লোকসহ আরো ১০টি গরু আহত হয়। শনিবার ৩০ ডিসেম্বর গভীর রাতে জাউয়া ইউপির দেবেরগাঁও (মাঝহাটি) গ্রামের আব্দুল মনাফের ছেলে তোতা মিয়া, খলিল মিয়া, নূর মিয়া ও আমির আলীর ছেলে মাওলানা ফজলুল হক আমিনীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মী ও গ্রামবাসির দু’ঘণ্টাব্যাপী অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি গর্ভবতী গাভীসহ ৬টি গরু ও মালামালসহ ঘরের ৬টি রুম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন খান ও কাজের লোক কেরামত আলীসহ আরো ১০টি গরু আহত হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার সকালে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন সাবেক চেয়ারম্যান নূরুল ইসলামসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনা নিশ্চিত করেছেন জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com