রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দক্ষিণ সুনামগঞ্জে মিনিবার ফুটবল টুনামেন্ট ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জে মিনিবার ফুটবল টুনামেন্ট ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী কিংস এস আয়োজনে মিনিবার টুনামেন্ট-২০১৮ এর ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালী কিংস ও শাহবাজ ¯েপাটিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার সময় ছিল ৩০ মিনিট। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে নোয়াখালী কিংস ২-০ গোলে শাহবাজ ¯েপাটিং ক্লাব কাটাগাংকে হারিয়ে প্রথমস্থান দখল করে নোয়াখালী কিংস। পরে বিকাল ৫টায় বিদ্যালয় মাঠে এনজেবি ¯েপাটিং ক্লাবের সভাপতি এম কে পাভেলের সভাপতিত্বে ও আলী আহমদ সুজনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা ফারহানা ইয়াসমিন সীমা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, তেরহাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোশাহিদ আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার। সভায় আরও বক্তব্য রাখেন আলী আহমদ দোলন, ফয়সল আহমদ, এলামুল হাসান রকি, জামিল আহমদ প্রমূখ। পরে অতিথিবৃন্দরা বিজয়ী দলকে ২১” রঙ্গিল টেলিভিশন ও ২য় স্থান অধিকারী দলকে ১৭” এলইডি মনিটর উভয় দলের খেলোয়াড়দের হাতে তোলে দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com