শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
জামালগঞ্জে টিএইচপি’র প্রজেক্ট ওরিয়েন্টেশন মিটিং

জামালগঞ্জে টিএইচপি’র প্রজেক্ট ওরিয়েন্টেশন মিটিং

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে জামালগঞ্জ উপজেলায় এমপাওয়ানিং সিটিজেন্স ইন প্রোমোটিং রাইট টু ফ্রিডম অব এক্সপ্রেশন প্রজেক্ট ওরিয়েন্টেশন সোমবার সাচনাবাজার ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শামীমের সভপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর প্রকল্পের আঞ্চলিক সমস্বয়কারী মোঃ আব্দুল হালিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সহ-সভাপতি স্বপন কাুমার রায়, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ভীমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আক্কাস মোরাদ, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা, সহ-সভাপতি মাধবী পাল চৌধুরী, বিকশিত নারী নেটওয়ার্ক জামালগঞ্জের সভাপতি আয়শা সিদ্দিকা, নারীনেত্রী শিরিনা বেগম, রিপা বেগম, জোসনা বেগম, মনোয়ারা, সাজিনা, কমলা রানী প্রমূখ। সভায় দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রবাদীতা অতিক্রম করে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। অংশগ্রহনকারীগণ জামালগঞ্জকে বাংলাদেশের মধ্যে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত, রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতাবিহীন একটি মানবিক সমাজ গড়ে তোলার লক্ষে কাজ করার প্রতিজ্ঞা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com