শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দিরাই পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের সাড়ে ১৯ কোটি টাকার বাজেট ঘোষণা, নির্বাচনী ওয়াদা অধিকাংশই বাস্তবায়ন করেছি-মেয়র আজিজুর রহমান বুলবুল

দিরাই পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের সাড়ে ১৯ কোটি টাকার বাজেট ঘোষণা, নির্বাচনী ওয়াদা অধিকাংশই বাস্তবায়ন করেছি-মেয়র আজিজুর রহমান বুলবুল

Pic Derai 02-09-15 copy

আমার সুরমা ডটকম : নিজের নির্বাচনী ওয়াদা অধিকাংশই বাস্তবায়ন করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান বুলবুল। বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দিরাই পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের সাড়ে ১৯ কোটি টাকার বাজেট ঘোষণা করার সময় এ মন্তব্য করেন পৌরসভার মেয়র আজিজুর রহমান বুলবুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিত রায়, জয়নুল হক চৌধুরী, মোশাহিদ মিয়া, নিকেশ চন্দ্র সরকার, নিবেশ রায়, ইয়াহিয়া চৌধুরী, মিজানুর রহমান, আবদুল মান্নান, এনামুল হক তালুকদার, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নাজমা বেগম ও পৌরসচিব শাহ ওলিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মেয়র বিগত দিনের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি বাজেটে বরাদ্ধের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার পর দিরাই পৌরসভাটি ছিল ঋণগ্রস্ত, এখন অনেকটাই ঋণমুক্ত হতে পেরেছি। বাজেটে ওয়াটার প্লানটেশন কর্মসূচিতে সর্বোচ্চ ৯ কোটি টাকা ও পৌরসভার ভবন নির্মাণ কাজে ৩ কোটি টাকা বরাদ্ধ ধরা হয়েছে। এছাড়াও এ বাজেটে অবকাঠামো উন্নয়ন, রাস্তা নির্মাণ, মেরামত ও সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ, নলকুপ স্থাপন, হাটবাজার উন্নয়ন, মার্কেট নির্মাণ, শিক্ষা-স্বাস্থ্য ও বিদ্যুতায়নসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। বাজেট সভায় বক্তব্যকালে মেয়র আজিজুর রহমান বুলবুল আরও বলেন, আমার প্রতিশ্র“তি ছিল পৌরসভাকে দূর্নীতি মুক্ত করা, আধুনিক পৌরসভায় রূপান্তরিত করা ও জনগণের ভোগান্তি দূরীকরণ। বিগত দিনে আমি পৌরসভাকে দূর্নীতিমুক্ত করতে পেরেছি, জনগণের দুর্ভোগ লাগবে নৌকাঘাটগুলো উন্মুক্ত করে দিয়েছি, পৌরসভাকে আধুনিকায়ন করার চেষ্টা করছি। এরই লক্ষ্যে পৌরসভাকে ‘সি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে উন্নীত করা হয়েছে, পৌরসভার ভবন নির্মাণের লক্ষ্যে ৫২ শতাংশ ভূমির মধ্যে আমি ১৭ শতাংশ ভূমি দান করেছি, বিশুদ্ধ পানি সরবরাহ কর্মসূচি বাস্তবায়ন কেন্দ্র নির্মাণে আমার ১ একর ভূমি দান করেছি। কিছুদিনের মধ্যেই ভবন ও ওয়াটার প্লানটেশনের টেন্ডার আহ্বান করা হবে। ইতিমধ্যে রাজস্ব আদায় বেড়েছে, সবকটি ওয়ার্ডে সড়ক যোগাযোগ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com