মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
‘দাড়িকে কটাক্ষ করে অফিস আদেশ: ইফা’র ডিজির শাস্তি দাবি’

‘দাড়িকে কটাক্ষ করে অফিস আদেশ: ইফা’র ডিজির শাস্তি দাবি’

t_94938

আমার সুরমা ডটকম : ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মো: আজিজুর রহমান নামে এক কর্মকর্তাকে “দাড়িওয়ালা” বলে কটাক্ষ করে অফিস আদেশ জারি করার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির প্রধান আমিরে শরীয়ত হাফেজ মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর ও মহাসচিব মাওলানা মুহাম্মাদ জাফরুল্লাহ খান এ দাবি জানান।
বিবৃতিতে খেলাফত নেতৃবৃন্দ বলেন, রাসূল (সা.) এর সুন্নাত দাড়িকে সকলে সব সময় শ্রদ্ধা ও সম্মান করে আসছে। আজ পর্যন্ত কোনো নাস্তিক-মুরতাদরাও এভাবে কোনো কর্মকর্তাকে দাড়িওয়ালা বলে কটাক্ষ করার সাহস পায়নি। ইসলামিক ফাউন্ডেশনের কতিপয় কর্মকর্তার এ কর্মকা- দ্বারা ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটেছে। তারা বলেন, অবিলম্বে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম আফজালসহ যে সমস্ত কর্মকর্তা নবী মুহাম্মদ (স.) এর সুন্নাত দাড়িকে বিদ্রুপ করে অফিস আদেশ জারি করেছে তাদের জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তোহিদী জনতা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com