মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু?
দক্ষিণ সুনামগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

দক্ষিণ সুনামগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): “নিরাপদ খাদ্যে ভরব দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ”-এ শ্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রোমানা আফরোজের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তেরাব আলী, উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য হাজী তহুর আলী, জিএম সাজ্জাদুর রহমান, মুজিবুর রহমান, আব্দুল বাছিত সুজন, সাংবাদিক সোহেল তালুকদার, জাহাঙ্গীর আলম, দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আব্দুল মান্নান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের সহকারি জাকির হোসেন প্রমূখ। বক্তারা বলেন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় জনগণের সচেতনতাই নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com