মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
কুলঞ্জ ইউ/পি ছাত্রলীগের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কুলঞ্জ ইউ/পি ছাত্রলীগের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

সাজু আহমেদ কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজা হওয়ায় রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবিন্দ আজ (শুক্রবার) বিকাল ২ ঘটিকার সময় স্থানীয় আকিল বাজার থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে আকিল শাহ টমটম স্টেন্ড এ পথসভার আয়োজন করা হয় কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবেদ আলমের সভাপত্বিতে ও কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন কুলঞ্জ ইউ/পির সাবেক চেয়ারম্যান আহাদ মিয়া ৫ নং ওয়ার্ড এর ইউ/পি সদস্য আ: আলীম আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান ও কুলঞ্জ ইউ/পি ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজু আহমেদ। পথসভায় বক্তারা বলেন ক্ষমতায় থাকতে বিএনপির কাজ ছিল অত্যাচার করা, দুর্নীতি করা, মানুষের টাকা লুটপাট করা। খালেদা জিয়ার ছেলে (তারেক রহমান) দুর্নীতি করে টাকা পাচার করেছে। আজকে ধরা পড়ে গেছে ওই এতিমের টাকা মেরে। কারণ এতিমের টাকা মারা ইসলাম ধর্মও সমর্থন করে না। এতিমের টাকা মেরে খেলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামীনও দেয়। সেই শাস্তি আজকে খালেদা জিয়া, তারেক জিয়া, তারাও পেয়েছে।’ লজ্জা থাকলে জীবনে আর লুটপাট করবে না, দুর্নীতি করবে না। মানুষের অর্থ সম্পদ নেবে না। এই সময় আরও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো: রুমান মিয়া যুবলীগ নেতা আব্দাল খাঁ, যুবলীগ তো জাহাঙ্গীর আলম, কুলঞ্জ ইউ/পি ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফয়সল, প্রবির দাশ, অর্থ সম্পাদক আবু ছালেক, প্রচার সম্পাদক নাফিজ ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক জাহিদনুর, উপ সম্পাদক রাজ্জাক আহমদ ইউ/পি ছাত্রলীগ নেতা শাকিল হাসান,৫নং ওয়ার্ড সভাপতি আলীনুর, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক জাবেদ মিয়া, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি লিপ্টন দাশ ছাত্রলীগ নেতা মামুন, আতিক, আলীম,শিহাব প্রমুখ। পরিশেষে সব নেতা কর্মীকে মিষ্টিমুখ করান কুলঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগের অন্যতম নেতা ও অত্র ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আহাদ মিয়া।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com