সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
ওয়ান পাউন্ড হসপিটালের ফ্রি ফ্রাইডে ক্লিনিকে চিকিৎসাসেবা সম্পন্ন

ওয়ান পাউন্ড হসপিটালের ফ্রি ফ্রাইডে ক্লিনিকে চিকিৎসাসেবা সম্পন্ন

আমার সুরমা ডটকমব্রিটিশ চ্যারিটি প্রতিষ্ঠান ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ফ্রি ফ্রাইডে ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী শুক্রবার বিশ্বনাথের রামসুন্দর স্কুল মার্কেটে ডাঃ মোঃ মাহবুব আলী জহিরের চেম্বারে প্রতিষ্ঠানের সিইও এলার্জী বিশেষজ্ঞ ডাঃ মোঃ শানুর আলী মামুনের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি গীতিকার কবি নজমুল ইসলাম মকবুলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইট ইউ কের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মনির খান, ভাইস চেয়ারম্যান মাফিজ খান ও সেক্রেটারী এস. আই খান।
বক্তারা বলেন, অসহায় জনসাধারনের চিকিৎসাসেবার মহান ব্রত নিয়ে প্রবাসীদের সহযোগিতায় প্রতিষ্ঠিত ওয়ান পাউন্ড হসপিটালের মাধ্যমে ফ্রি চিকিৎসাসেবা পাচ্ছেন দুস্থ অসহায় গরীবরা। এ সেবা অব্যাহত রাখতে সকলকেই এগিয়ে আসতে হবে এবং সেবার পরিধি আরও সম্প্রসারন করতে হবে। তারা ওয়ান পাউন্ড হসপিটালের কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভা শেষে এর কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা একজন গরিব প্রতিবন্ধী রোগীর জন্য বিশ্বনাথ এইট ইউ কের পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদানের ঘোষনা প্রদান করেন। নেতৃবৃন্দ ওয়ান পাউন্ড হসপিটালের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট হতে এর আজীবন সদস্য হওয়ার ঘোষনা দেন এবং সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাষ প্রদান করেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফারুক আহমদ। এতে এলাকার বিপুল সংখ্যক গরিব অসহায় রোগীর ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধপত্র প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com