সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
আকিলশাহ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আকিলশাহ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২১শে ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ২টায় আকিলশাহ আইডিয়াল মাঠে অত্র বিদ্যালয়ের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুভাষ চন্দ্র তালুকদারের পরিচালনায়ে সম্পন্ন হয়। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন অত্র ইউনিয়নের বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবু নূপেন্দ্র চন্দ্র দাশ তালুকদার, প্রধান আলোচক হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন-আকিলশাহ বাজার কমিটির সভাপতি জনাব তৈয়ব অালী, সাবেক চেয়ারম্যান জনাব আহাদ মিয়া, রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুল মিয়া, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাদেশ চন্দ্র পুরুকায়েস্থ, হাজী ছইল মিয়া, সাবেক শিক্ষক জনাব আজিজুর রহমান, অভিবাবক বাবুল মিয়া, বিদ্যালয়ের শিক্ষিকা রিপা রানী দে, শিক্ষিকা রত্না বেগম, শিক্ষিকা আসরিফা তালুকদার, শিক্ষিকা জুনেয়ারা বেগম, শিক্ষক রাজন মিয়া, অভিবাবক লিটন মিয়া, জিমি মিয়া, জুলহাস মিয়া, কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সাজু আহমেদ, নাফিয, রাজ্জাক আহমেদ, সুহাগ, সাকিল, সাহিন আহমেদ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, আজকের দিনে ভবিষ্যত প্রজন্মদের তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় এগিয়ে নিতে না পারলে প্রতিযোগিতায় ঠিকে থাকতে পারবে না। তিনি প্রযুক্তির অনৈতিক শিক্ষা গুলো বর্জন সহ উচ্চ শিক্ষার জন্য আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠানের বেশী প্রয়োজন। পরিশেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চত্ব হয়। এর আগে অতিথিরা বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com