বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
সিলেটে গণজাগরণ মঞ্চের কর্মীর লাশ উদ্ধার

সিলেটে গণজাগরণ মঞ্চের কর্মীর লাশ উদ্ধার

file (61)

আমার সুরমা ডটকম : সিলেট নগরীর সুরমা আবাসিক এলাকা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ শাহরিয়ার মজুমদাররের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সম্প্রতি স্থাপত্য বিষয়ে অনার্স সম্পন্ন করেন। শাহরিয়ার গণজাগরণ মঞ্চের কর্মী বলে জানা গেছে। তাঁর বাড়ি চট্টগ্রামে।
সুরমা আবাসিক এলাকার বি-ব্লকের ৪ নম্বর রোডের ৫৪ নম্বর বাসার ৪ তলায় অবস্থিত মেসের নিজ কক্ষে জানালায় বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় শাহরিয়ারের লাশ উদ্ধার করা হয়। শাহরিয়ারের রুমমেটরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মেসে ফিরেন। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ এসে দরজা ভেঙে জানালার গ্রীলের সঙ্গে বেল্ট দিলে ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। জানালার গ্রীলের উচ্চতা থেকে তাঁর উচ্চতা বেশি হওয়ায় কীভাবে তাঁর মৃত্যু হল নিশ্চিত করে বলতে পারছেন না পুলিশ। শাহরিয়ার বিশ্ববিদ্যলয়ে অধ্যয়নকালে শাবিপ্রবি সাংস্কৃতিক জোটের সঙ্গেও জড়িত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com