শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করার প্রতিবাদে মানববন্ধন

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করার প্রতিবাদে মানববন্ধন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মচারী নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষাভ মিছিল ও স্বারকলিপি প্রধান করেছে মুক্তিযোদ্ধারা। রবিবার দুপুর ১২টায় জেলা জজ আদালতের কোর্টের সম্মুখে এ কর্মসূচি পালন করা হয়।
মুক্তিযোদ্ধাদের দাবি, গত ফেব্র“য়ারি মাসে সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যে ৩৩ জন কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে সে ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটাসহ বিভিন্ন কোটা সংরক্ষণ করা হয়নি। নিয়োগের ক্ষেত্রে জেলার স্থায়ী নাগরিকদের অগ্রাধিকার দেয়ার বিষয়টি আমলে নেয়নি কর্তৃপক্ষ। নিয়োগ প্রক্রিয়ার সংশি¬ষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে ত্রুটিযুক্ত এই নিয়োগ বাতিলের দাবি জানান মুক্তিযোদ্ধারা। পরে এই নিয়োগ বাতিলের দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন মুক্তিযোদ্ধারা।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ ত ম সালেহ, আলী আমজদ (বড়ভাই), আ্যড. বজলুল মজিদ চৌধুরী খসরু, সাবেক কমান্ডার হাজি নূরুল মোমেন, সদর কমান্ডার আব্দুল মাজিদ প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৩৩ জন কর্মচারী নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে জেলার স্থায়ী নাগরিকদের বঞ্চিত করে জেলার বাহিরের অন্য জেলার নাগরিক ও তাদের নিকট আত্মীয়দের নিয়োগ দেয়ার প্রতিবাদে আন্দোলন করছে বঞ্চিতরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com