সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

জামালগঞ্জে আন্তজার্তিক নারী দিবস পালিত

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা‘সময় এখন নারীর উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরের কর্ম-জীবন ধারা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৮ই মার্চ আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও জেছিস, কেয়ার বাংলাদেশ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও হিলিফ-এর যৌথ সহযোগীতায় র‌্যালীটি উপজেলা পরিষদ হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, মহিলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, সাবেক জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়েশা বেগম, সহ-সভাপতি মাধবী পাল, সহ-সভাপতি দিপশ্রী তালুকদার, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, ইউপি সচিব অজিত কুমার রায়, দি হাঙ্গার প্রজেক্ট ইউনিয়ন সমন্বয়কারী শামীমা আক্তার, জেছিস পিও সুরাইয়া সুলতানাসহ নারী নেত্রীবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত । জেছিস এর পিও সুরাইয়া সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, বিশেষ অতিথি উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়েশা বেগম, সাধারন সম্পাদক দিপশ্রী তালুকদার, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, জেছিস সমন্বয়কারী রুম্মানা বেগম, দি হাঙ্গার প্রজেক্ট ইউনিয়ন সমন্বয় কারী শামীমা আক্তার, কিশোরী খালেদা আক্তার খুকি প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com