রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে
জামালগঞ্জে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

জামালগঞ্জে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

সাইফ উল্লাহ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত হয়েছে।  গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত হয়।

শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীষক প্রকল্পের জিওবি খাতের ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো.আনোয়ার হোসেন।

জেলা তথ্য অফিসের এপিএ অপারেটর মো. শরীফ হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুল রশিদ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিন্ধু ভূষণ চক্রবতী, মাও. মো. নুর উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজেন চন্দ্র দাস, একটি বাড়ী একিট খামারের সদস্য সোহাগ মিয়া প্রমূখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলায় ২৪ লক্ষ নারী-পুরুষ, এর মাঝে ১২ লক্ষ নারী। দেশে প্রতি ঘন্টায় ৩ জন মায়ের মৃত্যু ঘটে।  বছরে ৪০ লাখ মা গর্ভধারন করে, ৬ লক্ষ মা জটিলতায় ভুগে, আমাদের দেশে ৮৮ শতাংশ গর্ভবতী মায়ের প্রসব হয় অশিক্ষিত ধাত্রীর হাতে। সুনামগঞ্জের ৬৫ শতাংশ খোলা পায়খানা ব্যবহার করে এবং শিক্ষার হার ৩৫ শতাংশ। আসুন বাল্য বিবাহ রোধ করি পাশাপাশি পুষ্টি কর খাবার খাই রোগ বালাই তাড়াই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com