শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

সৈয়দ উমেদ আলী, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: দিরাই উপজেলার টংগর আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন মনোরম পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনে অভিভাবক শ্রেণির সদস্য (পুরুষ) পদে মোট ১০ জন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে অভিভাবক শ্রেণির সদস্য (পুরুষ) পদে বিজয়ীরা হলেন মোঃ গোলাম রব্বানী জারলিয়া (১২৩ ভোট), মোঃ চুনু মিয়া টংগর (১১৩ ভোট), মোঃ কামাল খান টংগর(৯৫ ভোট) ও মোঃ বুরহান মিয়া (৮৯ ভোট) পেয়ে বিজয়ী হন।

মোঃ বুরহান মিয়া ও মোঃ আতাউর রহমান দু জনের ভোট সমান হওয়াতে লটারীর মাধ্যমে বিজয়ী হন মোঃ বুরহান মিয়া. মোঃ আতাউর রহমান ৮৯ ভোট, মোঃ ময়না মিয়া ৮৩ ভোট, মোঃ জুনাব আলী ৭৮ ভোট, মোঃ হুমায়ূন আজাদ চৌং ৬৮ ভোট, সৈয়দ আলী আসকর ৬৪ ভোট ও মোঃ আনোয়ার মিয়া পান ৪৭ ভোট।

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আলিমা বেগম ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী শিবলী বেগম পেয়েছেন ১১৯ ভোট।

ভোট গ্রহণ শেষে ভোট গণনার পর বিকাল ৫টায় প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার আহমদ বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com