বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
সুনামগঞ্জে বালি চাপায় ২ নারী শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জে বালি চাপায় ২ নারী শ্রমিকের মৃত্যু

আমার সুরমা ডটকম: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পূর্ব ডলুরা এলাকায় চলতি নদীর পাড় থেকে পাথর কোরানোর সময় বালি চাপা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহাঙ্গীর নগর ইউনিয়নের খুরশেদ আলীর মেয়ে আমেনা বেগম (৪০) ও একই ইউনিয়নের ফেনী বিল গ্রামের চান মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩০)।

সুনামগঞ্জ পুলিশ সুপারের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, সকালে আমেনা ও রহিমা নামের দুই নারী শ্রমিক সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পূর্ব ডলুরা এলাকায় চলতি নদীর তীরে পাথর কোরাচ্ছিলেন।  এ সময় সকাল সাড়ে ১০টার দিকে হঠাত নদীর তীরের বালির স্তূপ ধসে পড়ে তাদের উপর। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্দ শহীদুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ২ নারী শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com