বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
জামালগঞ্জে ধাত্রীদের ৩ দিনের প্রশিক্ষণ সমাপ্ত: মায়েদের সেবা দানে বিভিন্ন উপকরণ প্রদান

জামালগঞ্জে ধাত্রীদের ৩ দিনের প্রশিক্ষণ সমাপ্ত: মায়েদের সেবা দানে বিভিন্ন উপকরণ প্রদান

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জঃ জামালগঞ্জে ৩ দিন ব্যাপী ধাত্রী পশিক্ষণ সমাপ্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নারী উন্নয়ন ফোরামের আয়োজনে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হল রুমে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়নের ৩৫ জন ধাত্রী প্রশিক্ষণ প্রাপ্ত হন। প্রশিক্ষণে সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিসর চৌধুরী।
অফিস সহকারী আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কর্মকর্তা (ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দীপু, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক ফোরাম সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, নবজাতক ও মাতৃ মৃত্যুর হার কমাতে ধাত্রীদের বিশাল ভুমিকা রয়েছে। তাই ধাত্রীদেও প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে মানসম্যত সেবা দানে উপযোগী করে তুলতে হবে। এ কারণে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। ধাত্রীরা প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ এলাকায় সেবার মনেবৃত্তি নিয়ে কাজ করে যেতে হবে। প্রশিক্ষণ শেষে ৩৫ জন ধাত্রীদের মাতৃকালীন প্রসবের সময় সেবা প্রদানের জন্য বিভিন্ন উপকরন প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com