রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
গাছবাড়ীতে ‘সানরাইজার্স ছত্রপুর’ ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাকালিন যাত্রাও জার্সির মোড়ক উন্মোচন

গাছবাড়ীতে ‘সানরাইজার্স ছত্রপুর’ ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাকালিন যাত্রাও জার্সির মোড়ক উন্মোচন

জিয়াউর রহমান, কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটের গাছবাড়ীতে ‘সানরাইজার্স ছত্রপুর’ ক্রিকেট ক্লাবের আত্নপ্রকাশ হয়েছে। ক্লাবটির প্রতিষ্ঠাকালিন যাত্রা ও নতুন জার্সির মোড়ক উন্মোচন উপলক্ষে শনিবার বাদ-মাগরিব গাছবাড়ীস্থ ‘রহমান-কমপ্লেক্সে’ ক্লাবটির উদ্যোগে এক ‘মিলন-মেলা’ অনুষ্টিত হয়। স্থানিয় ইউ.পি সদস্য আফতাব উদ্দিনের সভাপতিত্বে, রেজাউল করিম মছরুরের পরিচালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন – আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার শরিফ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ইউনাইটেড কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মাষ্টার লোকমান উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য পেশ করেন দলটির অধিনায়ক শায়খুল ইসলাম আনোয়ার। এছাড়াও আরো বক্তব্য রাখেন, ক্রীড়াবীদ কামরুল ইসলাম ডালিম, গাছবাড়ী ছাত্রলীগ নেতা সারোওয়ার হোসাইন, ক্লাব সদস্য- তোফায়েল আহমদ, আবু হুরায়রা। ক্রিকেটবীদ সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। উপস্হিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা শরিফ উদ্দিন, বাবুল আহমদ, সাংবাদিক জসিম উদ্দিন। বক্তাগন- গ্রামের ক্লাবটির অতিতের গৌরব উজ্জ্বল ইতিহাসের দিক তুলে ধরে প্রশংসা করেন এবং নতুন নামে ক্লাবটির যাত্রাকে স্বাগত জানিয়ে ক্লাবের দীর্ঘায়ু কামনা করেন। শেষে অতিথি বৃন্দ নতুন জার্সির মোড়ক উন্মোচন করে প্রত্যেক সদস্যের হাতে একটি করে জার্সি তুলে দেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্লাব সদস্য শাহিনুল করিম সাজু, ইয়াহইয়া, ফাহিম, রহিম, আতিক হাসান, ঈসা মিয়া, জসিম, মাছুম, আব্দুর রহমান, সাজু, মায়রুফ, রহিম, আতিক, ঈসমাইল, বিলাল, নাসিম সহ ক্লাবের শতাধিক সদস্যবৃন্দ সহ বাজারের ব্যবসায়ী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com