মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ

দিরাইয়ের হত্যা মামলার আসামী ডনেল বাহিনীর প্রধান গ্রেফতার

আমার সুরমা ডটকমজলমহালের নামে হাওর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত মজনু মিয়া হত্যা মামলার প্রধান আসামি সুনামগঞ্জের দিরাইয়ে পূর্বাঞ্চলের ত্রাস হত্যাসহ একাধিক মামলার আসামী ডনেল বাহিনীর প্রধান জালাল উদ্দিন ওরফে ডনেলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে উপজেলার কুলঞ্জ গ্রামের মনির চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে দিরাই থানায় দায়েরকৃত তেতৈয়া গ্রামের মৃত আলম উল্লার ছেলে মজনু মিয়া হত্যাসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার বিকেল ২টায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক রুকনুদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে কুলঞ্জ গ্রামে শশুরালয় থেকে ডনেলকে গ্রেফতার করে। সন্ত্রাসী ডনেল গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্র“য়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় টান্নি জলমহাল দখলের নামে হাওর দখল করতে গেলে এলাকাবাসি বাধা দিলে ডনেল বাহিনীর হাতে কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের মৃত আলম উল্লার ছেলে মজনু মিয়া (৬৫) ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে ঘটনায় জড়িত ডনেল বাহিনীর সদস্যদের গ্রেফতারে পুলিশ দিনভর অভিযান চালালে কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ুন আহমদ বাদি হয়ে ডনেলকে প্রধান আসামি করে ২৫ জনের নামে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা নং-১২, তারিখঃ ১৫/০২/২০১৮ ইংরেজি। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com