শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
নবদম্পতির ছবি তুলতে গাছের ডালে আলোকচিত্রী!

নবদম্পতির ছবি তুলতে গাছের ডালে আলোকচিত্রী!

আমার সুরমা ডটকম ডেস্কএকটি ভালো ছবির জন্য একজন আলোকচিত্রীকে অনেক কৌশল অবলম্বন করতে হয়।
বিশেষ করে নবদম্পতির ভালো ছবি তুলতে আলোকচিত্রীর কসরতের যেন শেষ থাকে না। কিন্তু ভারতের কেরালা রাজ্যে একজন আলোকচিত্রী নবদম্পতির ছবি তুলতে যে কৌশল অবলম্বন করেছেন তা যেন অতীতের সব কৌশলকে হার মানিয়েছে।

কেরালায গাছে ওঠে ডালে ঝুলে নবদম্পতির ছবি তুলছেন এক আলোকচিত্রী। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এনডিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলোকচিত্রী নাম বিষ্ণু হোয়াইটর‍্যাম্প। গত ১৫ এপ্রিল কেরালার শাইয়াজ ও নাভিয়া দম্পতির এই ছবিটি তোলেন তিনি। ছবি তোলার ভিডিওটি ভাইরাল হওয়ায় বেশ খুশি তিনি।

তবে বিষ্ণু জানান এভাবে ছবি তুলেও তৃপ্ত নন তিনি। বিষ্ণু বলেন, ‌‘টপ অ্যাঙ্গেলে ছবিটি তোলার জন্য আমি এই ফ্রেমটি বেছে নিয়েছিলাম্ কিন্তু ছবিটি আমার মনমতো আসেনি। এই অ্যাঙ্গেলে ছবি তুলতে আমাকে আরও চেষ্টা করতে হবে।’

বিষ্ণুর প্রতিষ্ঠানের নাম হোয়াইটর‍্যাম্প ফটোগ্রাফি। তার এই কৌশলে ছবি তোলার ভিডিওটিতে কয়েক হাজার লাইক পড়েছে এবং অনেকে এটি শেয়ার করেছেন। এভাবে ছবি তোলার জন্য অনেকে তাকে বিশ্বের সবচেয়ে নিবেদিত আলোকচিত্রী হিসেবেও অভিহিত করছেন।

-খবর এনডিটিভির

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com