শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
জামালগঞ্জে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

জামালগঞ্জে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাসুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কমিউনিটি ক্লিনিকের ১৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরী। মেডিকেল টেকনোলজিষ্ট ইপি আই শৈলেন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দীপু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, জামালগঞ্জ সদর ইউ/পি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার, সিএসপি মোঃ নিজাম নূর প্রমুখ।
বক্তাগণ বলেন স্বাস্থ্য সেবা হাওর ও প্রান্তিক জনগোষ্টির মাঝে সেবার মান পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা অপরিসীম। ১৮ বৎসর পূর্বে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐকান্তিক প্রচেষ্টায় সার বিশ্বে এখন মডেল হিসাবে সমাধৃত। সবাইকে একযোগে সেবার মনেবৃত্তি নিয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com