রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
মদিনায় হোটেলে আগুন, ১৫ ওমরা পালনকারী নিহত

মদিনায় হোটেলে আগুন, ১৫ ওমরা পালনকারী নিহত

আমার সুরমা ডটকম ডেস্কসৌদি আরবের মদিনা শহরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ ওমরা পালনকারী নিহত হয়েছেন। এতে আরো কমপক্ষে ১৩০ ওমরা পালনকারী আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেলের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মদিনা শহরের পূর্বাঞ্চলে হোটেলে শনিবার বিকেলে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই হোটেলে বিভিন্ন দেশের ওমরা পালনকারীরা অবস্থান করছিলেন। তবে হোটেলের নাম প্রকাশ করেনি মদিনা শহর কর্তৃপক্ষ।

এছাড়া আগুনে হতাহতের শিকার ওমরা পালনকারীদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। হোটেলটিতে বিভিন্ন দেশ থেকে ওমরা পালন করতে যাওয়া অন্তত ৭০০ জন অবস্থান করছিলেন বলে জানানো হয়েছে।

এদের অধিকাংশই পাকিস্তান, মিসর, ইরাক ও সিরিয়ার নাগরিক। ওমরা শেষে তারা ওই হোটেলে অবস্থান করছিলেন। চলতি বছর বাংলাদেশ থেকেও অনেকেই ওমরাহ পালনে সৌদি আরব গেছেন। তবে হতাহতের শিকার ওমরা পালনকারীদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি-না তা এখনো জানা যায়নি।

পাকিস্তানি দৈনিক দ্য নিউজ বলছে, আগুন ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া আহত ও বেঁচে যাওয়া ওমরা পালনকারীদের হাসপাতাল এবং শহরের অন্যান্য হোটেলে ভর্তি করা হয়েছে।

আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, প্রাথমিকভাবে হোটেলের ১৪তলার একটি কক্ষের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com