সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ

দিরাইয়ে পৃথক স্থানে ২ জন নিহত

amarsurma.com
নৌকা ডুবিতে দিরাইয়ের ২ জনের মৃত্যু, আহত ৪

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাইয়ে একই দিনে পৃথক স্থানে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। দিরাই থানা সূত্রে জানা যায়, উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের মুসলিম উল্লা (৭৫) নামে এক ব্যক্তি মঙ্গলবার ভোর রাতের বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময়ে মুসলিম উল্লার ছেলে আবু সালেহ (২৫) ও মেয়ে জামাই মমরুজ মিয়া (৪৫) আহত হন। আহতরা দিরাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মুসলিম উল্লার বসত বাড়ি সংলগ্ন হাওরে ধান শুকানোর খলায় ধান পাহারা দেওয়ার জন্য নির্মিত খুপড়ি ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন।
এদিকে মঙ্গলবার বেলা আড়াইটায় ঘরের সিলিংয়ে ফাঁস লাগানো এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। সূত্র জানায়, সুনামগঞ্জের দিরাই পৌর শহরের কলেজ রোডস্থ একটি বাসা থেকে ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। মৃত মহিলা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামের মৃত মনোরঞ্জন দাসের স্ত্রী সুধারানী দাস (৭১)। জানা যায়, সুধারানী দাস তার একমাত্র মেয়ে সত্যবতী দাস ও মেয়ে জামাই প্রদীপ রঞ্জন দাসের সাথে দিরাই কলেজ রোডস্থ বাসায় ভাড়ায় বসবাস করে আসছিলেন। মঙ্গলবার সকালে সত্যবতী দাস ও প্রদীপ রঞ্জন দাস তাদের কর্মস্থলে চলে যান। দুপুরের দিকে একই বাসার পার্শ্ববর্তী ভাড়াটিয়াগণ জানালা দিয়ে সুধারানী দাসের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে প্রদীপ দাসকে খবর দেন। তিনি বিষয়টি পুলিশকে অবগত করলে তারা এসে লাশ উদ্ধার করে। দিরাই থানার অফিসার ইন-চার্জ মোস্তফা কামাল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com