রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
উড়ন্ত বিমানে ভেঙে গেল সামনের কাচ, ঝুলছিলেন পাইলট

উড়ন্ত বিমানে ভেঙে গেল সামনের কাচ, ঝুলছিলেন পাইলট

আমার সুরমা ডটকম ডেস্কচীনের যাত্রীবাহী একটি উড়োজাহাজ ৩২ হাজার ফুট উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ করেই তার সামনের কাচটি ভেঙে গেলে সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়।

উইন্ডস্ক্রিন ভেঙে গেলে বাইরের বাতাসের চাপ উড়োহাজাজের ভেতরে পাইলটের একজন সহকারীর শরীরের প্রায় অর্ধেকটা বাইরে টেনে নিয়ে যাচ্ছিল।

পাইলট লিউ চুয়ানজিয়ান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় ককপিটের ভেতরে হঠাৎ প্রচণ্ড জোরে শব্দ হতে থাকে। আমি দেখলাম সামনের কাচটিতে ফাটল ধরেছে। তখন জোরে একটা শব্দ হয়। তারপর দেখি আমার কো-পাইলট অর্ধেকটা বাইরে চলে গেছে। সৌভাগ্যবশত কো-পাইলটের সিট বেল্ট বাঁধা ছিল। তখন তাকে টেনে ককপিটের ভেতরে নিয়ে আসা হয়। সে সময় বিভিন্ন যন্ত্রপাতিও নিচে পড়তে থাকে।’

চুয়ানজিয়ান বলেন, ‘ককপিটের ভেতরে যা কিছু ছিল তার সবই বাতাসে ভাসতে থাকে। আমি রেডিওতে কিছু শুনতে পাচ্ছিলাম না। উড়োজাহাজটি এত জোরে কাঁপতে লাগল যে আমি কোনো মিটারও পড়তে পারছিলাম না।’

কীভাবে ঘটল?

সিচুয়ান এয়ারলাইন্সের এই বিমানটি চীনের দক্ষিণ-পশ্চিমের চংকিং থেকে যাচ্ছিল তিব্বতের লাশা অভিমুখে।

বিমানটি তখন মাঝ আকাশে, ৩২,০০০ ফুট উপরে। যাত্রীদেরকে তখন সকালের খাবার সরবরাহ করা হচ্ছিল। হঠাৎ করেই সে সময় উড়োজাহাজটি ২৪,০০০ ফুট উপরে নেমে আসে।

ওই উড়োজাহাজটির এক যাত্রী বলেন, ‘আমরা জানতাম না কী হয়েছে। কিন্তু আমরা আতঙ্কিত হয়ে পড়ি। অক্সিজেনের মাস্ক নিচে নেমে আসে। কয়েক সেকেন্ডের জন্যে মনে হচ্ছিল যে উড়োজাহাজটি হঠাৎ করেই নিচের দিকে পড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সেটা স্থির হয়ে যায়।’

বিমান চলাচল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সহকারী পাইলট তার হাতে চোট পেয়েছেন। তার মুখের বিভিন্ন জায়গায় কেটে গেছে। উড়োজাহাজটি হুট করে নিচে নামতে থাকায় আরো একজন ক্রু সদস্য তার কোমরে চোট পেয়েছেন।

এরপর পাইলট ১১৯ জন যাত্রীকে নিয়ে উড়োজাহাজটিকে দক্ষতার সঙ্গে চেংডু শহরের বিমানবন্দরের রানওয়েতে নামিয়ে আনতে সক্ষম হন। যাত্রীদের অনেককে পরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে।

তাদের মধ্যে অনেকেই পরে অন্য একটি উড়োজাহাজে করে লাশার দিকে উড়ে গেছেন বলে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে।

লোকজন কী বলছে?

ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে লোকজন পাইলট মি. লিউর প্রশংসা করছেন। #ChinaHeroPilot হ্যাশট্যাগ ট্রেন্ডিং করছে চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম সিনা ওয়েইবোতে। ১৬ কোটি মানুষ ততক্ষণে এই খবরটি পড়েছে এবং প্রায় কুড়ি লাখ মানুষ তাতে মন্তব্য করেছে।

অনেকেই পাইলটকে পুরস্কার দেওয়ার দাবি জানাচ্ছেন। আবার অনেকে বলছেন, উড়োজাহাজের ভেতরে নিরাপত্তা বাড়াতে।

একজন লিখেছেন, ‘এ রকম একটা ঘটনা কীভাবে ঘটতে পারল? অনুসন্ধান করুন এবং এর জন্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই ঘটনাটিকে একটি উদাহরণ হিসেবে নিয়ে এ রকম ব্যবস্থা করুন, যাতে এ রকম আর না ঘটতে পারে।’

এর আগে যুক্তরাষ্ট্রে উড়ন্ত একটি উড়োজাহাজের জানালা ভেঙে গেলে ভেতরের একজন যাত্রী বাইরের দিকে চলে যেতে থাকেন। তখন তাকে টেনে ধরে রাখা হয়। পরে তার মৃত্যু হয়।

বিশেষজ্ঞরা বলছেন, উড়োজাহোজের সামনের কাচ ভেঙে যাওয়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়। বজ্রপাত কিংবা কোনো পাখির সঙ্গে আঘাত লেগেও এ রকম হতে পারে। তবে পুরো উইন্ডস্ক্রিন উড়ে যাওয়ার ঘটনা খুবই বিরল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com