সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে প্রিয়াংকা

আমার সুরমা ডটকম ডেস্কবলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে যাচ্ছেন। সোমবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা করেন তিনি।
এর আগে ভোরে যুক্তরাজ্য থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় এসে একটি অভিজাত হোটেলে অবস্থান করেন প্রিয়াংকা।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে একথা জানান তিনি। ৩৫ বছর বয়সী এ তারকা জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের গুডভিল অ্যাম্বাসাডর।

এ হিসেবে প্রিয়াংকা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। গত বছর তিনি সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়ে ছিলেন।

কয়েক দিন আগে এক অনুষ্ঠানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছার কথা জানান প্রিয়াংকা। শরণার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সবাইকে বুঝতে হবে এটি একটি বৈশ্বিক মানবিক সংকট, আঞ্চলিক নয়।’

ইউনিসেফের গুডভিল অ্যাম্বাসাডর প্রিয়াংকা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত।

শনিবার যুক্তরাজ্যের রাজপরিবারের প্রিন্স হ্যারির সঙ্গে মেগান মার্কলের বিয়ের অনুষ্ঠান হয়। এতে মেগানের বান্ধবী হিসেবে যোগ দেন প্রিয়াংকা। ওই অনুষ্ঠান শেষে বাংলাদেশ সফরে আসেন তিনি।

প্রিয়াংকা বলিউডের শীর্ষ নায়িকাদের অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে হলিউডেও তিনি অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com