বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৮ পালিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): ‘নিরাপদ মাতৃত্ব কমাতে হলে মাতৃমৃত্যু হার মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৮ পালিন হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা ইপিআই ভবনে সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ-এর আয়োজনে ডাঃ আশুতোষ দাশ, সিভিল সার্জন সুনামগঞ্জ-এর সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমএ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাম পদ রায় ও কেয়ার জিএসকে-এর জেলা প্রতিনিধি।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আরএমও ডাঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জনের কার্যালয়ে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ আবুল কালাম আজাদ, সিনিয়র হেল্থ এডুকেশন অফিসার মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।
উক্ত আলোচনা সভার পূর্বে সিভিল সার্জনের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে জেলা ইপিআই ভবনে এসে শেষ হয়। আলোচনা সভায় জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত ডাক্তার ও নার্সসহ কেয়ার জিএসকে প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com