বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
দেশের প্রথম নারী সলিসিটর হলেন সুনামগঞ্জের জেসমিন আরা

দেশের প্রথম নারী সলিসিটর হলেন সুনামগঞ্জের জেসমিন আরা

আমার সুরমা ডটকমবাংলাদেশের প্রথম নারী সলিসিটর হিসেবে যোগ দিয়েছেন জুডিশিয়াল সার্ভিসের সিনিয়র জেলা জজ ও শহীদ বুদ্ধিজীবীর কন্যা জেসমিন আরা বেগম।

এর আগে তিনি কুমিল্লার জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। সুনামগঞ্জ বারের প্রথম মহিলা আইনজীবী জেসমিন আরা বেগম তৎকালীন সুনামগঞ্জ মহকুমা (বর্তমানে) শহরের শহীদ বুদ্ধিজীবী অ্যাডভোকেট সুনাওর আলীর কন্যা ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান কবি ড. মোহাম্মদ সাদিকের সহধর্মিণী।

জেসমিন আরা বেগম প্রায় ৩১ বছর বিচার বিভাগে দায়িত্ব পালন করেছেন।

একাধারে তিনি ঢাকা, কুমিল্লা, মুন্সীগঞ্জ ও সিলেটে বিচার বিভাগে দায়িত্ব পালনসহ প্রশাসনিক ট্রাইব্যুনালেও দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিসিএস ১৯৮৫ ব্যাচে বিচার বিভাগে যোগদান করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com