বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
গাজীপুরের নতুন মেয়র জাহাঙ্গীর

গাজীপুরের নতুন মেয়র জাহাঙ্গীর

আমার সুরমা ডটকমগাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম মেয়র নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি চার লাখ ১০ ভোট পেয়েছেন। অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। বুধবার সকাল ৯টায় রিটার্নিং অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
রিটার্নিং অফিস আরও জানায়, ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছে। বাকি ৪১৬টি কেন্দ্রের ফলাফল ইতোমধ্যে আমাদের হাতে পৌঁছেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের চেয়ে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম দুই লাখ দুই হাজার ৩৯৯ ভোট বেশি পেয়েছেন। নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা বেলা ১১টায় দেয়া হবে।

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ৮ ঘণ্টা ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন কেন্দ্রে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটলেও সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবেই।

ভোট শুরু হওয়ার ২৪ মিনিট পর নিজ বাসভবন সংলগ্ন ৫৪নং ওয়ার্ডের আউচপাড়ায় বশির উদ্দিন উদয়ন একাডেমী কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার। অপরদিকে সকাল নয়টায় সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাজির হয়ে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম।

গাজীপুর সিটি কর্পোরেশনে ৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই ৫৭টির মধ্যে ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪ জন ও সংরক্ষিত ১৯ নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন এবং মেয়র পদে সাতজন প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। নির্বাচনে মোট ৩৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com