মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

মায়ের কাছে ফিরে গেলেন মেসি

আমার সুরমা ডটকম ডেস্ক:

ফ্রান্সের বিপক্ষে বুকভাঙা হারের পর বিদায়। ৪-৩ এ শনিবার শেষ ষোলর ওই হারের পর লিওনেল মেসি আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন কি না তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা ইওরোপকেন্দ্রিক। অনেকে ফিরে গেছেন নিজ নিজ ক্লাবের ঠিকানায়। যেখানে স্থায়ী আবাস। কিন্তু মেসি ফিরে গেলেন মায়ের কাছে। আর্জেন্টিনায়। স্পেনে তার স্থায়ী ঠিকানা হলেও মেসির মা সেলিয়া ও বাবা হোর্হে মেসি ও পরিবারের সাথে সময় কাটানোর সিদ্ধান্তই নিয়েছেন। কবে স্পেনের বার্সেলোনায় ফিরবেন তাও অনিশ্চিত। প্রথম দু্টি ম্যাচের পর স্ত্রী আন্তো এবং তিন ছেলে রাশিয়ায় এসেছিলেন মেসির সাথে বাকিটা সময় বিশ্বকাপে কাটাতে। কিন্তু তারাও বেশি সময় পেলেন না ওখানে উৎসবের।

কে এভাবে বিশ্বকাপের মতো আসরের মাঝপথ থেকে বিদায় নিতে চায়? আর মেসির আর্জেন্টিনা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। সবাই ধরে নিয়েছিল এটা হতে পারে ভিনগ্রহের ফুটবলার মেসির শেষ বিশ্বকাপ এবং তার হাত ধরেই আসতে পারে আর্জেন্টাইনদের তৃতীয় বিশ্ব শিরোপাটা। ইজেইজা থেকে রাশিয়ায় পাড়ি জমিয়ে ঠিক ষোল দিনের মাথায় সব শেষ। এবার চোখের জল মুছে বাড়ি ফেরার পালা।

আসলে ইউরোপ যাদের ঠিকানা তারা সবাই দেশের পথ না মাড়িয়ে ইউরোপের বিমানই এর মধ্যে ধরে ফেলেছেন। কেউবা পৌঁছেও গেছেন। কিন্তু মেসি হেঁটেছেন উল্টো পথে। মনে কি আছে কে জানে। আর্জেন্টাইন অধিনায়ক ব্রনিস্কি ছেড়েছেন দেশের পথে। দলের যাদের ঠিকানা আর্জেন্টিনা তাদের জন্য সোমবার অপেক্ষা করছে চার্টার্ড বিমান। ক্লাব নয়, তাদেরও আগে পরিবারের কাছেই ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

রাশিয়া ২০১৮ বিশ্বকাপের দুঃসহ স্মৃতি বুকে নিয়ে যারা ইওরোপের ঠিকানায় পাড়ি জমালেন এর মধ্যে তারা হলেন আনহেল দি মারিয়া, গঞ্জালো হিগুয়াইন, সার্জিও আগুয়েরো, ক্রিস্তিয়ান আনসালাদি, ফেদেরিকো ফাজিও, ইভার ভেনেগা, মার্কোস রোহো, ইদুয়ার্দো সালভিও, গ্যাব্রিয়েল মেরকাদো, ইউলফ্রেদো কাবালেরো, হাভিয়ের মাচেরানো ও নিকোলাস ওতামেন্দি।

বাকি যারা রাশিয়ায় আছেন তারা টেকিনক্যাল স্টাফদের সাথে চার্টার ফ্লাইটে সোমবার আর্জেন্টিনা ফিরে যাবেন। এখনো অবশ্য তাদের রওনা হওয়ার সময়টা জানা যায়নি। তবে আর্জেন্টিনার দুঃখে কি ব্রনিস্কির আবহাওয়া দেবেরও মন খারাপ! আর্জেন্টিনা দল মেঘলা ও বৃষ্টি নিয়ে বাকিটা সময় কাটাচ্ছেন ওখানে।

সূত্র : ওলে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com