সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
দক্ষিণ সুনামগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় শিশু গুরুতর আহত

দক্ষিণ সুনামগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় শিশু গুরুতর আহত

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ৪ বছরের এক কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশু বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের চন্দ্রপুর মতচ্ছির আলীর মেয়ে পিয়া বেগম (০৪)।
আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী মাইক্রোবাস ঢাকা-মেট্্েরা-চ ৫১-২৩০৪ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের পাগলা বাজার সংলগ্ন আল ফেরদৌস কমিউনিটি সেন্টার ও গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনে আসা মাত্র রাস্তার পাশে থাকা শিশু পিয়াকে পিছন দিক থেকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা পিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং মাইক্রোবাস ও চালককে আটক করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় সোপর্দ করেন।
মাইক্রোবাস চালক গোলাপগঞ্জ থানার লক্ষীপাশা গ্রামের চেরাগ আলী ছেলে শাহজাহান আহমেদ (৩২)।
জানা যায়, আহত পিয়া বিগত ৪ দিন আগে তার আত্মীয় বাড়ী উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পশ্চিম কান্দিগাঁও গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে তাজ উদ্দিনের বাড়িতে মা-বাবার সাথে বেড়াতে এসেছিল।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ইনচার্জ রুনু মিয়া জানান চালক ও গাড়ি আটক আছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com