বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
শ্রীমঙ্গলে দুটি লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে দুটি লজ্জাবতী বানর উদ্ধার

আমার সুরমা ডটকম:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৃথক স্থান থেকে দুটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন। উদ্ধারকৃত বানরের মধ্যে একটি লজ্জাবতী বানরের বিদ্যুৎস্পৃষ্টে বাম হাতের কবজি পুড়ে গেছে।
শ্রীমঙ্গল উপজেলার রামনগর মনিপুরি পাড়ায় একটি বৈদুতিক খুঁটির পাশের গাছ থেকে রোববার রাতে দুটি লজ্জাবতী বানরের একটিকে উদ্ধার করা হয়েছে।

রামনগর গ্রামের ফিটার বুনার্জী জানায়, তাদের বাড়ির পাশে লজ্জাবতী বানরটি একটি গাছে বসে থাকতে দেখেন। পাশেই বিদুত্যের তার ছিল। যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে ভেবে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেয়া হয়। পরে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বানরটিকে উদ্ধার করে নিয়ে যান।

এদিকে গত শনিবার রাতে স্থানীয়রা উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বাম হাতের কবজি পুড়ে গুরুতর আহত অবস্থায় একটি লজ্জাবতী বানরকে মাটিতে পড়ে থাকতে দেখা। পরে তারা বানরটিকে উদ্ধার করে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের লোকজনের হাতে তুলে দেয়।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, বনে খাদ্য ও বাসস্তানের অভাবে প্রায়ই বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে। এতে করে বিদ্যুতের, সড়ক দুর্ঘটনাসহ নানা সমস্যার হাতে পড়ে। বন্যপ্রাণীদের টিকিয়ে রাখতে তাদের বাসস্থান সুরক্ষিত করে রাখতে হবে।

বন্যপ্রাণি সেবক ও সংরক্ষক তানিয়া খান জানান, আমরা বারবার বলে আসছি বনে প্রাণিদের খাবারের সংকট এবং বন নষ্ট করা হচ্ছে বলেই প্রাণিরা লোকালয়ে আসছে। কিন্তু এ বিষয়ে কতৃপক্ষ উদাসীন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com