শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দিরাইয়ে আলিফার পাশে দাঁড়িয়েছে দিরাই থানা পাবলিক গ্র“প

দিরাইয়ে আলিফার পাশে দাঁড়িয়েছে দিরাই থানা পাবলিক গ্র“প

আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ে ফেইসবুক ভিত্তিক সংগঠন দিরাই থানা পাবলিক গ্র“প উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামের দিনমজুর বশির মিয়ার দেড় বছর বয়সী কন্যা শিশু আলিফার সাহায্যে হাত বাড়িয়েছে। শিশুর মা জেসমিন বেগম জানান, জন্মের পর থেকেই আলিফার মলমূত্র ত্যাগের রাস্তা ছিলনা, দিরাই সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন রায় চৌধুরীর একান্ত সহযোগিয় আলিফার মলমূত্র ত্যাগের সাময়িক সমাধান হলেও স্থায়ী সমাধান করতে ৭০ হাজার টাকার প্রয়োজন। এ জন্য তারা আলিফাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছের। বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি প্রকাশিত হওয়ার পর দিরাইয়ে ফেইসবুক ভিত্তিক সংগঠন ‘দিরাই থানা পাবলিক গ্র“প’ আলিফার সাহায্যে এগিয়ে এসেছে। তারা শিশু আলিফার অপারেশনের জন্য আর্থিক সাহায্য প্রদান করেছে। আলিফার পরিবারের সহযোগিতার আহ্বানে সাড়া দিয়ে আলিফার চিকিৎসার জন্য দিরাই থানা পাবলিক গ্র“পের পক্ষ থেকে আলিফার পরিবারের কাছে ৪ আগস্ট শনিবার নগদ আর্থিক সহযোগিতা তুলে দেন দিরাই থানা পাবলিক গ্র“পের পরিচালক নাঈম ইসলাম ও আইন বিষয়ক সম্পাদক ইমদাদ সরদার। সূত্র মতে, আলিফার চিকিৎসা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হবে কয়েক দিনের মধ্যে। দেশবাসি সকলের কাছে আলিফার জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com