মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
সুষ্ঠু নির্বাচন হলে ৭২ ভাগ ভোট পাবে বিএনপি: ড. এমাজউদ্দীন আহমেদ

সুষ্ঠু নির্বাচন হলে ৭২ ভাগ ভোট পাবে বিএনপি: ড. এমাজউদ্দীন আহমেদ

images_95649আমার সুরমা ডটকম : দেশে এই মুহূর্তে যদি অবাধ ও সুষ্ঠ‍ু নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে শতকরা ৭২ ভাগ ভোট পাবে বিএনপি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমেদ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস ও তেল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক কর্মজীবী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বর্তমান সরকারের সকল ক্ষেত্রে দুর্নীতি বাসা বেধেছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি বলেন,পাবলিক ব্যাংক থেকে শুরু করে বর্তমান সরকারের এমন কোন ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি বাসা বাঁধেনি।
সরকারের মন্ত্রীরা বড় বড় কথা বলছেন কাজের বেলায় তলাবিহীন জুড়ি এমন মন্তব্য করে বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, একদিকে মন্ত্রীরা বলছেন আমরা গণতন্ত্রের চেয়ে অর্থনৈতিক দিকে গুরুত্ব দিয়েছি দেশের অর্থনৈতিক অবস্থা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একজন অর্থনীতিবিধকে প্রশ্ন করলে তিনিই ভাল উত্তর দিতে পারবেন।
তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি প্রশঙ্গে প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, যখন বিশ্ব বাজারে এগুলোর দাম কমছে ঠিক সেই মুহূর্তে অযোক্তিকভাবে বাংলাদেশে নাম বৃদ্ধি করা হয়েছে যা কখনও মেনে নেয়া যায় না। এমন ঘটনা যদি ইংল্যান্ডে ঘটত তাহলে পরের দিনই সেই সরকার ক্ষমতায় থাকতে পারতো না।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী নেত্রী দাবি করে তিনি বলেন,তার বিকল্প নেত্রী বাংলাদেশে নেই তার প্রমাণ যত প্রতিকূলতার মধ্যেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তিনি জয় লাভ করেছেন।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক  স্থীতিশীলতা সমাজে প্রতিষ্ঠিত না হবে ততদিন অর্থনৈতিক কোন কাজ আসবে না। তিনি আরো বলেন, যারা ক্ষমতাকে অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে আন্দোলন বলতে আমি বুঝি তাদেরকে বার বার চাপ দিতে সত্য বাক্য উচ্চারণ করতে হবে  তার জন্য গাড়ি পোড়ানোর দরকার নেই।
আয়োজক সংগঠনের সভাপতি হাজী মোহাম্মাদ লিটনের সভাপতিত্বে কর্মজীবী সমাবেশে আরো বক্তব্য রাখেন,বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড.আহমেদ আজম খাঁন, জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com