মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
সিরাজগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ১৪

সিরাজগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ১৪

আমার সুরমা ডটকম :

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মূলিবাড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী দুই বাসের চালকসহ ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। রবিবার ভোররাত ৪টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল, শহরের আভিসিনা ক্লিনিক, মেডিনোভা ক্লিনিক, মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ভোররাতে চট্টগ্রাম থেকে সাব্বির পরিবহন নামের একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। সৈয়দপুর থেকে আরেকটি বাস ঢাকা যাচ্ছিল। মূলিবাড়ি এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরো দুজন নিহত হয়। ঘটনার পর সেতু বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়। খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি) বিল্লাল হোসেন, পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ ও সেতু বিভাগের ট্রাফিক ম্যানেজার লেফটেন্যান্ট কমোডর মুজাহিদ উদ্দিন ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com