বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে ঝড়ের কবলে পড়া পিতা-ছেলের লাশ উদ্ধার

দিরাইয়ে ঝড়ের কবলে পড়া পিতা-ছেলের লাশ উদ্ধার

মুহাম্মদ আব্দুল বাছির সরদার : দিরাইয়ে ঝড়ের কবলে পড়া ফারুক আহমদ চৌধুরী (৫৫) ও তার ছেলে একসান চৌধুরী (১৩) নামে পিতা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টায় তাদের উভয়ের লাশ উদ্ধার করা হয়। দিরাই থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল গ্রামের পার্শ্ববর্তী টাঙনির হাওরে ফারুক আহমদ চৌধুরী ও তার ছেলে একটি ছোট নৌকায় করে মাছ শিকারে গেলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাসহ নিখোঁজ হন। গতকাল শুক্রবার বেলা ২টায় হাওর থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কালনী নদীর রণভূমি এলাকা থেকে হাওরে ভাসমান অবস্থায় উভয়ের লাশ উদ্ধার করা হয়। দুপুর ২টার দিকে কালনী নদীর রণভূমি গ্রামের পার্শ্ববর্তী এলাকায় তাদের মৃতদেহ ভেসে উঠলে খবর পেয়ে স্বজনরা গিয়ে তা উদ্ধার করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করে ময়না তদন্ত ছাড়াই বিকেল ৬টায় নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের নিয়ে পুলিশ তাদের সন্ধান করার পর অবশেষে লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com