মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক শ্রমিকদের জরুরি বৈঠকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফলিক সেলিম আহমেদ ফলিক।

তবে দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা রাহেলের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসী কর্তৃক গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাংচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
এদিকে প্রশাসনিক হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহারের আবেদনে যাত্রী ও সাধারণ মানুষদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। গত তিনদিন ধরে দিরাই সড়ক ও রোববার দিনব্যাপী জেলাজুড়ে ধর্মঘটের কারণে সব ধরণের গণপরিবহন বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগ পোহান সাধারণ যাত্রীরা। বিকাল ৫টা থেকে যান চলাচল শুরু হয়েছে।

রোববার দিনব্যাপী ধর্মঘটের কারণে চরম যাত্রী দুর্ভোগের প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে সুনামগঞ্জ সার্কিট হাউসে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে দুর্ঘটনার প্রেক্ষিতে একটি চিহ্নিত গোষ্ঠী পরিবহন ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বলে তারা অভিযোগ করেন।

অগ্নিসংযোগকারী ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রেকর্ডের আহ্বান জানালে প্রশাসন মামলা রেকর্ডের আশ্বাস দেন নেতৃবৃন্দকে। তবে পরিবহন শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ মামলা রেকর্ড না করলে আগামী ১০ সেপ্টেম্বরের পর আবারও আন্দোলনের হুমকি দেন।

জরুরি সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দিরাই থানার ওসি মোস্তফা কামাল।
জরুরি বৈঠকে বক্তব্য দেন সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক, সিলেট বাস-মোটরবাস মালিক গ্রুপের সভাপতি আব্দুর রহিম,সিলেট মাইক্রোবাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি খলিলুর রহমান, সুনামগঞ্জ বাস মালিক সমিতির নেতা মোজাম্মেল হক, সুনামগঞ্জ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. জুয়েল মিয়া, সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের কোষাধ্যক্ষ মোরশেদ আলম, সুনামগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম, সদস্য আব্দুশ শফিক মুকুল, শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাদুল হক, সাধারণ সম্পাদক মো. নূরুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com