বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
ইন্দোরের মসজিদে মোদি: বিশ্ব হিন্দু পরিষদের সমালোচনা

ইন্দোরের মসজিদে মোদি: বিশ্ব হিন্দু পরিষদের সমালোচনা

আমার সুরমা ডটকম ডেস্ক:

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্য প্রদেশের ইন্দোর শহরের সাইফি মসজিদে গিয়েছিলেন। এ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে ভারতজুড়ে। এতে বিশেষ ভাবে রুষ্ট হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
খবরে বলা হয়, মোদি মসজিদে তার বক্তৃতায় ইমাম হোসেন (রাঃ)-এর জন্য প্রার্থনা করেন। তিনি শান্তি ও ন্যায় বিচারের উপর গুরুত্ব আরোপ করেন।
সমালোচকরা বলছেন, ভোটের জন্যই দাউদি বোহরা সম্প্রদায়ের ওই মসজিদে গিয়ে ইসলামের ত্যাগ ও শান্তির বার্তা দিয়েছিলেন মোদি। এ ঘটনার দু’দিন পর রোববার বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সচিব মিলিন্দ পারান্দে বলেন, জানি না প্রধানমন্ত্রী কী ভেবে মসজিদে গেলেন, ওনার কী হয়েছিল। ওনাকে বিষয়টা জিজ্ঞেস করতে চাই। তিনি বলেন, প্রত্যেকেরই উচিত নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী আচরণ করা।
তিনি বলেন, ভারতে যদি কাউকে রাজনীতিতে থাকতে হয় তাহলে তাকে হিন্দুদের কথা ভাবতেই হবে, সে যে রাজনৈতিক দলেরই হোক।
বিশ্ব হিন্দু পরিষদের দাবি, ভারতে রাজনীতি করতে হলে আগে হিন্দুদের স্বার্থ রক্ষা করতে হবে। অন্য কোনো ধর্মের কথা ভাবার আগে হিন্দুদের কথা মোদির ভাবা উচিত ছিল।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com