বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
পাকিস্তানের হারে সেমিতে বাংলাদেশ

পাকিস্তানের হারে সেমিতে বাংলাদেশ

আমার সুরমা ডটকম ডেক্স:

যুব এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আজ হংকংকে ৫ উইকেটে হারায় যুব টাইগাররা। গ্রুপের অন্য ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান ২৩ রানে হারে বাংলাদেশ। আর পাকিস্তানের এই হারে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৬.৫ ওভারে ৯১ রানে গুটিয়ে যায় হংকং। জবাবে ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে বাংলাদেশ।

সহজ লক্ষ্য তারা করতে নেমে দলীয় ৩০ রানেই ৪ উইকেট হারায় তারা। একে একে তানজিদ হাসান (১৫), অধিনায়ক তৌহিদ হৃদয় (৫), শামিম হোসেন (০) ও ৪ রানে বিদায় নেন সাজিদ হোসেন। পরে আকবর আলী ও মাহমুদুল হাসান জয় ৫৮ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান।
দলীয় ৮৮ রানে বিদায় নেন আকবর (২৫)। পরে মাহমুদুল হাসানের অপরাজিত ৩২ রানের উপর ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা। এর আগে টসে জিতে হংকংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে শুরু থেকেই আগুন ঝরাতে থাকে বাংলাদেশের বোলাররা। হংকংয়ের ওপেনার হারপ্রিত সিংকে আউট করে প্রথম আঘাত আনেন শরিফুল ইসলাম। এরপর ধারাবাহিক ভাবে উইকেট তুলতে থাকেন মিনহাজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরি ও রাকিবুল হাসান। এরপর সেই দলে যোগ দেন স্পিনার রিশাদ হোসেনও।

হংকংয়ের হয়ে সর্বোচ্চ ১৬ রান করে করেন কালহান চাল্লু ও অদিত গোরাওরা। এছাড়া অধিনায়ক কবির সোধি ১৩ রান করেন। বাংলাদেশের হয়ে ১১ রানে ৩ উইকেট নিয়েছের রিশাদ। এছাড়া মৃত্যুঞ্জয় ও রাকিবুল নিয়েছেন ২টি করে উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন শরিফুল, মিনহাজুর ও শামিম হোসেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com