বুধবার, ০১ Jul ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
দিরাইয়ে কবরস্থান নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

দিরাইয়ে কবরস্থান নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে গ্রাম্য কবরস্থান নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার উপজেলার পৌরসভার হাইস্কুল রোডে বেলা ১১টায় এ সংঘর্ষ ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের তাজপুর গ্রামের একটি কবরস্থান নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের সাবেক মেম্বার ছোয়াব আলী ও তফজ্জুল হোসেনের লোকদের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণে এ নিয়ে সুনামগঞ্জ সিনিয়র জজ আদালতে মামলাও হয়েছে।
সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় গতকাল সকালে বাড়ি থেকে দিরাই বাজারের হাইস্কুল রোডস্থ ছোয়ার আলীর দোকানের সামনে আসার পর পূর্ব থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওৎ পেতে থাকা ছোয়াব আলীর লোকজন একই গ্রামের তফজ্জুল হোসেনের লোকজনের ওপর চড়াও হয়। এতে আব্দুল লতিফের ছেলে মাসুক মিয়া (৪৫), মৃত আতিক উল্লাহর ছেলে গুলজার মিয়া (৩৫), মৃত বিরাম উল্লাহর ছেলে ছাইম উল্লাহ (৫০), দিলকুশ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩২), দুলাই উল্লাহর ছেলে আব্দুল মালিক (৫৫), তারিফ উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩৪), আব্দুল কাহহারের ছেলে সুলেমান মিয়া (১৮), মৃত জমির উল্লাহর ছেলে শাহাবুদ্দিন শাবুল (২০) ও মৃত মনির উল্লাহর ছেলে মহিবুর আহত হয়। এরমধ্যে গুরুতর আহত ছাইম উল্লাহ, মাসুক মিয়া, গুলজার মিয়া, জাহাঙ্গীর মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ছাইম উল্লাহ অবস্থা আশঙ্কাজনক বলেও জানা যায়।
এ ব্যাপারে দিরাই থানার ইন-চার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে, এখন পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com