বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা বদিউজ্জামানের মৃত্যুতে দক্ষিণ সুনামগঞ্জ খেলাফত মজলিস শাখার উদ্যোগে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শান্তিগঞ্জ বাজারে উপজেলা শাখার সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ছমির উদ্দীন সালেহের পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মোছা মোল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাহিদ আহমদ।
সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ মোঃ আবুল বশর, প্রচার ও অফিস সম্পাদক মাওলানা এনামুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ প্রমূখ।
আলোচনা সভা শেষে দেশের শান্তি কামনা ও মাওলানা বদিউজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন জেলা শাখার সভাপতি মাওলানা মোছা মোল্লাহ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com