রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
তফসিলের সিদ্ধান্ত ৪ নভেম্বর : প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ শেষে সিইসি

তফসিলের সিদ্ধান্ত ৪ নভেম্বর : প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ শেষে সিইসি

আমার সুরমা ডটকম:

আগামী ৪ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বঙ্গভবনে প্রেসিডেন্টকে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি অবহিত করেন সিইসি।
প্রেসিডেন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জানিয়ে সিইসি বলেন, প্রেসিডেন্টর সঙ্গে সাক্ষাৎ একটি আনুষ্ঠানিকতা। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। তিনি সন্তোষ প্রকাশ করেছেন। নূরুল হুদা বলেন, ‘তবে নির্বাচনের তফসিল বা তারিখ নিয়ে সিদ্ধান্ত হয়নি।’
এ সময় রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়ে নির্বাচন কমিশন শ্রদ্ধাশীল বলেও জানান তিনি।
চলমান সংলাপের পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিকল্পায় কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘না, কোনো প্রভাব পড়বে না।’
নির্বাচন জানুয়ারিতে হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা এখন বলা সম্ভব হচ্ছে না। ৪ নভেম্বর কমিশন সভার পর জানা যাবে।’
অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমাদের আস্থা ও বিশ্বাস আছে, নির্বাচনে সব দল অংশ নেবে।’
এ সময় সাংবাদিকদরা জানতে চান, আপনাদের উপর সবার আস্থা আছে কী? জবাবে তিনি বলেন, ‘সেটা আমরা জানি না।’
এ সময় চার নির্বাচন কমিশার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com