শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

ইসলাম গ্রহণকারী ভারতীয় সেই নারী খুন!

আমার সুরমা ডটকম ডেস্ক:

লন্ডনে ইসলাম গ্রহণকারী ভারতীয় সেই নারী তার সাবেক স্বামীর হাতে খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খুন হওয়া ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন। তবে সিজার করে বের করা হয়েছে গর্ভের শিশুকে জীবিত পাওয়া গেছে। নিহত ওই নারী ভারতীয় বলে জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, নিহত ওই নারী হিন্দু ধর্ম পরিবর্তন করে দ্বিতীয় বিয়ে করেন এক মুসলিমকে ইমতিয়াজ মুহাম্মদ নামে। দেবী গাড্ডু নামের ৩৫ বছর বয়সী ওই নারীর নাম পাল্টে সানা মুহাম্মদ রাখা হয়েছিল। ২ ও ৫ বছর বয়সী দুই কন্যা সন্তান রয়েছে তাদের। তারা লন্ডনের ইলফোর্ডে থাকতেন।

সোমবার সকালে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন সানা। বাড়িতে ছিলেন ইমতিয়াজও। সামনের লনে স্বামী ইমতিয়াজ প্রথম হামলাকরীকে দেখেন। সানার দিকে তির-ধনুক তাক করেছিল সে। এ সময় ইমতিয়াজ স্ত্রীকে সতর্কও করেন। তবে শেষ রক্ষা হয়নি। তীর আটকে যায় হৃৎপিন্ডে। হাসপাতালে তার অস্ত্রপচার করলেও তাকে বাঁচানো যায়নি। তবে গর্ভে থাকা শিশুকে বাঁচানো গেছে। সদ্যজাত পুত্রসন্তানের নাম ইব্রাহিম রেখেছেন ইমতিয়াজ।

নিহতের স্বামী ইমতিয়াজ জানান, ‘সানার মতো ভালো মানুষ হয় না। মা ও সন্তান হিসাবে যথেষ্ট দায়িত্বশীল ছিল। গত সাত বছর ধরে একসঙ্গে ছিলাম আমরা। কখনও আলাদা হইনি। বাকি জীবনটা কীভাবে কাটাব জানি না। সন্তান প্রসবে মাত্র চার সপ্তাহ বাকি ছিল। তার আগেই এই হামলা। তলপেট ফুঁড়ে হৃৎপিণ্ডে আটকে যায় তীরটি। তবে আমার সন্তানকে তীরটি ছুঁতে পারেনি। তাও কোনো রকম রিস্ক নিতে চাননি চিকিৎসকরা। বুকে তীর গাঁথা অবস্থাতেই স্ত্রীর পেট থেকে ছেলেকে বের করে আনেন।’

এদিকে হামলাকারীকে গ্রেফতার করেছে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ। মঙ্গলবার বার্কিংসাইড ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। সংবাদ মাধ্যমে জানানো হয়, ঘাত সে নিহত সানার পূর্ব পরিচিত ছিল। খবরে জানানো হয়, হামলাকারী রমণোদ্গে উন্মাথালেগাড্ডু (৫০) নিহতের আগের স্বামী ছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com