সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীর লাশ উদ্ধার!

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের তাহিরপুরে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সামরাজ বেগম (১৪) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সামরাজ উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গাছড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে ও পার্শ্ববর্তী ট্যাকেরঘাট স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যায় এলাকার পঞ্চায়েতি কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার সন্ধ্যায় পুলিশ বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পারিবারীক সুত্র জানায়, সোমবার সকালের কোন এক সময় বসত ঘরের দরজা বন্ধ করে সামরাজ ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন। এর আগে পরিবারের সদস্যরা এক সাথে সকালের নাস্তা শেষে তার পিতা মাতা বাড়ির পুকুরে মাছের আধার দিতে যান। ওই ফাঁকে পরিবারের সবার অলক্ষে সামরাজ আত্মহত্যা করেন। মঙ্গলবার সন্ধ্যায় নিহতের পিতা গোলাম মোস্তফা জানান, কী কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে তা আমরা পরিবারের কেউ নিশ্চিত নই।
তাহিরপুর থানার এসআই হুমায়ুন কবির জানান, ওই স্কুল ছাত্রীর আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলতে পারেন নি পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com