শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
আওয়ামী লীগ সরকার খেলাধুলার উন্নয়নে খুবই আন্তরিক: আলহাজ এম এ মান্নান

আওয়ামী লীগ সরকার খেলাধুলার উন্নয়নে খুবই আন্তরিক: আলহাজ এম এ মান্নান

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রোড মডেল। এ সরকার যথবারই ক্ষমতায় এসেছে তত বারই উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পরে কোন সরকারই এতো উন্নয়ন করতে পারে নাই। আওয়ামী লীগ মানেই উন্নয়ন। খেলাধুলার উন্নয়নে সরকার বদ্ধপরিকর। সরকার খেলাধুলার উন্নয়নে খুবই আন্তরিক। এজন্য খেলাধুলার স্বার্থে দক্ষিণ সুনামগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। পাশপাশি বিভিন্ন বিদ্যালয়ে খেলাধুলার জন্য মাঠ সংস্কারের জন্য ইতিপূর্বে বিশেষ বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।
মন্ত্রী আরো বলেন, এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে পশ্চিম পাগলা ইউনিয়নের একমাত্র খেলার মাঠটি খুব শীঘ্রই সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশপাশি মাঠ সংলগ্ন মন্দিরের গার্ড ওয়ালও নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই খেলাধুলার পাশাপাশি সবাইকে দেশ গড়ার কাজেও এগিয়ে আসতে হবে। ইতিপূর্বে পশ্চিম পাগলা ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
তিনি বৃহস্পতিবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা ইউনিয়নের পশ্চিম পাগলা শাপলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পশ্চিম পাগলা শাপলা স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. কয়ছর আহমদের সভাপতিত্বে ও রথপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী ও জাবেদ নুরের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের আহবায়ক মো. আনছার উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়াম্যান সিতাংশু শেখর ধর সিতু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সহ-দপ্তর সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, উপজেলা যুবলীগ সদস্য মো. সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা প্রথম পুরস্কার দাতা বীরেন্দ্র কুমার দাস, মফিজুর রহমান, মুজিবুর রহমান, সাজিদুর রহমান সাজিদ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন শাহীন আহমদ।
খেলায় পুরো সময় কোন গোল না হওয়ায় সমঝোতায় প্রথম স্থান অধিকার করেছে দুরন্ত স্পোটির্ং ক্লাব হাজীপাড়া পাগলা, দ্বিতীয় স্থান অধিকার করে দুর্বার ক্রীড়াচক্র পশ্চিম পাগলা ও তৃতীয় স্থান লাভ করে কেএসপি স্পোটির্ং ক্লাব কান্দিগাঁও।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com