রবিবার, ০৫ Jul ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
বেষ্ট পেপার এওয়ার্ড পেলেন ড. এ. এস. এম. ইফতেখার উদ্দিন

বেষ্ট পেপার এওয়ার্ড পেলেন ড. এ. এস. এম. ইফতেখার উদ্দিন

আমার সুরমা ড্টকম:
বিজ্ঞান নিয়ে মানুষের চর্চা শুরু আরো অনেক আগ থেকেই, আজকের আধুনিক বিজ্ঞান মুলত অসংখ্য নাম জানা-অজানা বিজ্ঞানী ও গবেষকদের নিরলস প্রচেষ্টার ফসল। বিজ্ঞান শাখায় অসামান্য অবধান রাখার জন্যে অনেকেই পাচ্ছেন নানা ধরনের পুরষ্কার ও সম্মাননা। তেমনি একজন গবেষক হলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. ইফতেখার উদ্দিন ।
উল্লেখ্য, গত ২৮ শে অক্টোবর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং-এ অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেশন ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ২০১৮।
ড. এ. এস. এম. ইফতেখার উদ্দিন উক্ত কনফারেন্সে সিম্পোজিয়ামঃ ইলেক্ট্রনিক্স এন্ড মেটারিয়ালস এ “সারফেস মডিফিকেশন অফ পিডিএমএস বাই সিলিকন টেমপ্লেট-এর উপর একটি গবেষনা প্রবন্ধ উপস্থাপন করে বেষ্ট পেপার এওয়ার্ড পাওয়ার মর্যাদা লাভ করেন। উল্লেখিত গবেষনা প্রবন্ধে কো-অথর হিসেবে ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র লেকচারার কাজী ওয়াহিদুজ্জামান ও নওশাদ আহমেদ চৌধুরী।
উক্ত আন্তর্জাতিক কনফারেন্সে মুল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ. কে. এম. আজাহারুল ইসলাম (বাংলাদেশ), প্রোফেসর ড. নওশাদ আমীন (মালেশিয়া), প্রোফেসর ড. বি. আর. সিং (ইন্ডিয়া)-সহ আরো অনেকেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com