রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে
তাহিরপুর অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!

তাহিরপুর অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!

amarsurma.com

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে অষ্টম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রের বিরুদ্ধে এক কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ভিকটিমের পিতা এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তর নাম প্রমত পাল। সে উপজেলার তেলিগাঁও পুর্বপাড়ার উৎপল পালের ছেলে ও স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। অষ্টম শ্রেণী স্কুল ছাত্রের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার এমন অভিযোগ উঠায় এলাকার কোন কোন লোকজন রীতিমত বিস্ময় প্রকাশ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার তেলিগাঁও পুর্বপাড়ার এক কিশোরী গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে প্রতিবেশী মাসি (খালা)’র বাড়িতে যাবার পথে একই পাড়ার স্কুল ছাত্র প্রমত মুখে ওড়না বেঁধে জোর পুর্বক ধরে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী বাড়ির পেছনে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে কিশোরীর চিৎকার শুনে পাড়া-প্রতিবেশীরা এগিয়ে গেলে কিশোরীকে ফেলে রেখে প্রমত পালিয়ে যায়।
ভিকটিমের পিতা জানান, পরবর্তীতে অভিযুক্তের পরিবারের লোকজন সালিসে নিষ্পক্তির জন্য সোমবার পর্যন্ত সময় ক্ষেপন করলে সালিস না হওয়ায় আমি মঙ্গলবার থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি।
অভিযুক্তর পিতা উপজেলার তেলিগাঁও গ্রামের বাসিন্দা উৎপাল পাল বুধবার জানান, সম্প্রতি আমার পিতা উমেষ পাল মৃত্যুবরণ করলে উনার শ্রাদ্ধ অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামের বেশ কয়েকজন কু-চক্রিকে নিমন্ত্রণ না করায় আমাকে ও আমার পরিবার পরিজনকে সমাজে হেয় করতেই ওই কিশোরীর পিতাকে কুচক্রি মহলটি অর্থের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণীতে পড়–য়া আমার ছেলের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করিয়েছে।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেযা হয়েছে, তদন্ত রিপোর্ট পেলেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com