শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দক্ষিণ সুনামগঞ্জে গাজাঁসহ মাদক ব্যবসায়ী আটক

amarsurma.com

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এক কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যবসায়ী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আব্দুল মালিকের ছেলে মো. ইসরাইল আলী (৫৫)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ডিবি পুলিশের এস আই অন্তন পাল ও এস আই মো. আশরাফের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামে একটি দোকানে গাজাঁসহ হাতে নাতে আটক করে। ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মো. আমিনুল ইসলাম।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মোক্তাদিক হোসেন চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, যেকোন ধরণের অপরাধ দমনে গোয়েন্দা পুলিশের প্রতিটি সদস্য সক্রিয় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com