বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
হজযাত্রীদের সেবায় ২৬ হাজার প্যারামেডিক ও ৪,৪০০ চিকিৎসক

হজযাত্রীদের সেবায় ২৬ হাজার প্যারামেডিক ও ৪,৪০০ চিকিৎসক

makkapic_97129আমার সুরমা ডটকম ডেক্স: পবিত্র স্থান ও মক্কার সবগুলো স্বাস্থ্যসেবা কেন্দ্র সৌদি আরবে এখন পর্যন্ত পৌঁছনো ১২ লাখ হজযাত্রীকে স্বাস্থসেবা দিতে প্রস্তুত রয়েছে ২৬ হাজার প্যারামেডিক ও ৪ হাজার ৪০০ পুরুষ ও নারী চিকিৎসক এবং ১৫ হাজার টেকনিশিয়ান। বৃহস্পতিবার সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল-ফালিহ এক সংবাদ-সম্মেলনে এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট।

স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল-ফালিহ বলেছেন, এরই মধ্যে ১২ হাজার ওপেন হার্ট সার্জারি, ২০৩টি হার্ট ক্যাথেটেরিজেশন অপারেশন ও ৯০০টি কিডনি ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। তিনি জানান, ইনফ্লুয়েঞ্জার দেড় লাখ ডোজ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৬২ হাজার ডোজ সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য, বাকিটা বিদেশী হজযাত্রীদের জন্য বরাদ্দ রয়েছে। ২২ হাজার স্বাস্থ্য সেবাকর্মীকে প্রতিষেধক দেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মক্কার মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় আহতের সংখ্যা এখন ৪০২ জনে উন্নীত হয়েছে। ওই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১১৮ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৮৪ জনকে। ১৩ জনকে নিবিড় পরিচর্যা বিভাগে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে, ৭৪ জনকে রোগীদের সাধারণ সেবা বিভাগে এবং ৩১ জন ছোটখাটো আঘাতের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি। খালেদ আল-ফালিহ আরও জানিয়েছেন, ক্রেন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পরিবহনের জন্য ১৮০টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে ১০০টি ছোট এবং ৮০টি অ্যাম্বুলেন্সে সব ধরনের ব্যবস্থা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com