বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

১০ ঘণ্টা পর থ্রিজি ও ফোরজি সেবা চালু

amarsurma.com

আমার সুরমা ডটকম:
মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বৃহস্পতিবার রাতে বন্ধ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর আজ শুক্রবার সকালে আবার তা চালু করা হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পাওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে ফোর জি ও থ্রি জি সেবা চালু করা হয় বলে জানা গেছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও মোবাইল ফোন অপারেটরগুলোর কর্মকর্তারা এই সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ‘নির্দেশনা’ পাওয়ার কথা জানিয়েছিলেন বৃহস্পতিবার রাতে।

বিটিআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে এ নির্দেশনা দেওয়ার পর তা বাস্তবায়ন শুরু হয়।’

আগামী রোববার একাদশ সংসদ নির্বাচনের আগে গুজব ও অপপ্রচার ঠেকাতে ইন্টারনেট বন্ধের কথা বারবার আলোচনায় আসে। এর মধ্যেই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয় বলে অনেক গ্রাহক জানান। তবে তারযুক্ত ফিক্সড ব্রডব্যান্ড গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে কোনও অসুবিধার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com