মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
স্বামীকে সেলুনে পাঠিয়ে নববধূর পলায়ন!

স্বামীকে সেলুনে পাঠিয়ে নববধূর পলায়ন!

আমার সুরমা ডটকম ডেস্ক :

টাকার বিনিময়ে কনে খুঁজে বিয়ে করে প্রতারণার শিকার হলেন রাজস্থানের এক বাসিন্দা। তাকে সেলুনে পাঠিয়ে সেই সুযোগে পালিয়েছেন তার সদ্য বিবাহিতা স্ত্রী। দীনেশ যোশী নামে রাজস্থানের রিষবদেবের ওই বাসিন্দা স্থানীয় সুরাজপোল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। দীনেশের অভিযোগ, তার সদ্য বিবাহিতা স্ত্রী পুষ্পা দুই মহিলার সঙ্গে পালিয়ে গেছেন। দীনেশ সম্প্রতি মহারাষ্ট্রের তরুণী পুষ্পাকে বিয়ে করেন। এ জন্য কনের বাবা-মাকে দেড় লাখ টাকা নগদ দেন। আর বিয়ের ঘটককে দেন আরো ৫০ হাজার টাকা। পুষ্পাকে মহারাষ্ট্র থেকে রিষবদেবের বাড়িতে এনে বিয়ে করেন তিনি। স্ত্রীর কথায় হানিমুনের জন্য আসেন উদয়পুরে। উদয়পুরে আসার পর শুক্রবার দীনেশকে সেলুনে যেতে বলেন পুষ্পা। ওই সময় পুষ্পা দাঁড়িয়েছিলেন সেলুনের বাইরে। দীনেশ যখন সেলুনের ভেতরে তখন একটি অটোরিকশায় দুই মহিলা সেলুনের বাইরে এসে দাঁড়ান। সঙ্গে সঙ্গে ওই অটোতে চেপে পালিয়ে যান পুষ্পা। সেলুন থেকে বেরিয়ে পুষ্পাকে না পেয়ে স্তম্ভিত হয়ে যান দীনেশ।  এরপর অনেক খুঁজেও পুষ্পাকে আর পাওয়া যায়নি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুষ্পা ও সেই ঘটকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন দীনেশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com