বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সম্ভাবনা নাই: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সম্ভাবনা নাই: আইনমন্ত্রী

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন। তিনি বলেন, তবে আইনটির যাতে কোনও অপব্যবহার না হয়, এ্যাভিউজ না হয় বা বিশৃঙ্খলা না হয় সেসব বিষয়ে কঠোর নজরদারী রাখা হবে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর দেশের মানুষ যতটা খুশি হয়েছিল, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরলে মানুষ আরও বেশি খুশি হয়েছিল। আজ সেই দিনে আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে এসেছি।

এর আগে হেলিকাপ্টারযোগে সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা। পরে তারা বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com